রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সহঃ সভাপতি ও মোহনপুরের জাহানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ আগস্ট) ভোর সোয়া ৫ টার দিকে মারা যান তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজানুর রহমান দীর্ঘ একযুগ ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। সোমবার বিকেল ৩ টায় তার জানাজা নামাজ শেষে জাহানাবাদে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


