বিয়ের প্রলোভন দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক

অবশেষে ছাত্রীর আত্নহত্যা

আরীফুল ইসলাম আরীফুল ইসলাম

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২০ 661 views
শেয়ার করুন
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বিয়ের প্রলোভনে দেখিয়ে শিক্ষক কর্তৃক ধর্ষিত হয় এক ছাত্রী। ফেসবুকে শিক্ষকের ছবি সংযুক্ত করে পোষ্ট দিয়ে সুমাইয়া (১৯) নামের কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
 
আজ শনিবার ভোর ৫টায় উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ষাইটকাহন গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। শিক্ষকের বিচার দাবিতে বিকেল ৪ টায় ভৈরব- কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পুলেরঘাট বাজারে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে এলাকাবাসী।
 
সুমাইয়া ষাইটকাহন গ্রামের শামীম আহমেদের মেয়ে ও কিশোরগঞ্জ সরকারী মহিলা কলেজের ২০১৯- ২০২০ শিক্ষাবর্ষের বি.এস.এস প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
সূত্রে জানা যায়, ২০১৭ সালে সুমাইয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি পরীক্ষার্থী ছিল। সেই সময় করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ গ্রামের রহমত আলীর ছেলে কালিয়া চাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী শিক্ষক রাসেল আহমেদের কাছে প্রাইভেট পড়তো।
 
প্রাইভেট পড়ার সময় বিয়ের প্রলোভন দেখিয়ে সুমাইয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন শিক্ষক রাসেল আহমেদ খান। সে সময় বিয়ের প্রলোভনে দৈহিক সম্পর্কও গড়ে তুলে সে শিক্ষক। সম্প্রতি ওই শিক্ষক অন্য এক মেয়েকে বিয়ে করেন।
 
এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ভোর ৫টার দিকে আত্মহত্যার পথ বেছে নেয়। বসত ঘরের আঁড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে সুমাইয়া।
 
আত্নহত্যার পূর্বে সে নিজের ফেসবুক টাইমলাইনে ” বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিন বছর ধরে ছাত্রীকে ধর্ষণের পর অন্য মেয়েকে বিয়ে করে ছাত্রীকে আত্মহত্যা করতে বাধ্য করা আমার প্রিয় শিক্ষক। আর সেই ভাগ্যবান ছাত্রী আমি নিজে। আল্লাহ আমায় মাফ করো। দেশে এমন শিক্ষক আর কোনো ছাত্রীর জীবনে না আসুক। সবাই আমায় মাফ করবেন। সদ্য এসএসসি পাশ করা একটা মেয়ে বিয়ে মানে এসব জানতামই না। ভদ্র স্যারকে বিশ্বাস করতাম। যা বলতো, তাই শুনতাম। যাই হোক ভাল থাক সে… বিদায় ” বলে ওই শিক্ষককের ছবি সংযুক্ত করে স্ট্যাটাস দেয়।
 
এ খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
 
পাকুন্দিয়া থানার ওসি মোঃ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, এ ব্যাপারে আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে, ঐ কলেজ ছাত্রীর পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে সেভাবে ব্যবস্থা নেয়া হবে।