ছাগলনাইয়া পুলিশের হাতে গর্ণধর্ষণ মামলা ৪ জন আটক

প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ 676 views
শেয়ার করুন
ফেনীর ছাগলনাইয়া থানাধীন শুভপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে উত্তর মন্দিয়া গ্রামে ৩৫ বছর বয়সী এক মহিলা কে জোরপূর্বক গনধর্ষণ করে অত্র এলাকার ৪ বগাটে। মহিলার থানায় যোগাযোগ করা মাত্র ছাগলনাইয়া থানা পুলিশ অতিঅল্প সময়ে আসামীদের ধরতে সক্ষম হয়।
 
গতকাল (২১শে আগস্ট) শুক্রবার সকাল ১০ ঘটিকায় গর্ণধর্ষন মামলার তদন্তকারী অফিসার ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) মোহাম্মদ মুনিরুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর দর্জি ও সঙ্গীয় ফোর্সসহ গর্ণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী ০১। মোঃ করিম উল্যাহ (২০), পিতা- মৃত মোঃ আবু তাহের, মাতা- শাহানা আক্তার , গ্রাম- উত্তর মন্দিয়া, আক্তারুজ্জামান মেম্বারের পুরাতন বাড়ী, ০২। নিজাম উদ্দিন (১৯), পিতা- মৃত জমির আহাম্মদ, মাতা- সালেহা বেগম , গ্রাম- উত্তর মন্দিয়া, কাদির বক্স চৌকিদার বাড়ী, ০৩। মোঃ ইমরান হোসেন (১৯), পিতা- মৃত সামছুল হক, মাতা- পারুল আক্তার , গ্রাম- উত্তর মন্দিয়া, আক্তারুজ্জামান মেম্বারের পুরাতন বাড়ী, ০৪। মোঃ একরাম হোসেন পারভেজ (১৯), পিতা- খুরশিদ আলম, মাতা- মাসুদা বেগম , গ্রাম- উত্তর মন্দিয়া, মান হোসেন ভূইয়া বাড়ী, সর্ব থানা- ছাগলনাইয়া, জেলা- ফেনী দেরকে মামলা রুজু হওয়ার ০২ ঘন্টার মধ্যে ছাগলনাইয়া থানাধীন শুভপুর ইউপি এলাকা হইতে পুলিশী অভিযান পরিচালনা করিয়া গ্রেফতার করা হয়। পরবর্তীতে আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
 
এই বিষয় অত্র ওয়ার্ডে ইউপি সদস্য আবুল কালাম মেম্বার বলেন, দোষী’দের উপযুক্ত শাস্তি ব্যবস্থা করা দরকার।এলাকাবাসী জানান গত কয়েক মাস যাবত এরা এলাকাজুড়ে নানান অপরাধ করে যাচ্ছে, মাদকের আড্ডা খানা তৈরি করেছে এলাকা।এলাকাবাসী উপযুক্ত শাস্তি দাবী করেন।
 
আসামী পক্ষ থেকে মেয়েটিকে পাগলী বলে এলাকায় গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে।এলাকাজুড়ে এখন একটা দাবি কঠিন শাস্তি দেওয়া হোক।