সৈয়দপুরে ধান ক্ষেত থেকে গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২০ 591 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়নের কিসামতপাড়ার ধান ক্ষেত থেকে আকলিমা (২৫) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
উদ্ধারকৃত গৃহবধু একই এলাকার আবেদ আলীর মেয়ে। তার স্বামী শরিফুল ইসলামের বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর হাবড়ায়। শনিবার সকাল ১১ টায় গলায় দড়ি পেচানো অবস্থায় ওই গৃহবধুর লাশ উদ্ধার করা হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়, ধান ক্ষেতে কাজ করতে এসে কৃষকরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
 
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান লাশ উদ্ধারের ঘটনার সততা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যা করে লাশটিকে ফেলে রাখা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই ঘটনার প্রকৃত কারণ উন্মোচিত হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।