১৫ আগষ্ট ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আওয়ামী যুবলীগ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা শাখা উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮ টায় শহরের রেলওয়ে মুর্তুজা মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুবলীগ উপজেলা শাখার আহবায়ক দিলনেওয়াজ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন সৈয়দপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হক, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ হাফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক জোবায়দুর রহমান শাহীন, উপজেলা পরিষদের ভাইইস চেয়ারম্যান আজমল সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সাবেক ছাত্রনেতা সুমন আরিফুর আনোয়ার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোস্তফা ফিরোজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম রয়েল, সৈয়দপুর পৌর কৃষকলীগের সাধারন সম্পাদক আবু হেনা মোঃ মহসিন পুলক, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সিফাত সরকার, বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল চৌধুরী প্রমূখ।
সভাটি পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুল ইসলাম আসাদ।
আলোচনা সভা শেষে ১৫ ও ২১ আগষ্ট শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।


