নীলফামারীতে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ 559 views
শেয়ার করুন
নীলফামারীতে অভিযান চালিয়ে মাদক মামলার ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আমিনুর রহমানকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার (২০শে আগষ্ট) নীলফামারী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আমিনুর রহমান নীলফামারীর পঞ্চপুকুর ইউনিয়নের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
 
মামলা সূত্রে জানা যায়, আমিনুর রহমানকে ২০১০ সালে বিপুল পরিমান গাজাসহ নীলফামারী থানা পুলিশ গ্রেফতার করে। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন মামল হয়। পরে সে আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পলাতক থাকে। তার অনুপস্থিতিতে আদলত তাকে ছয় মাসের সাজা প্রদান করে।
 
নীলফামারী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, আসামী নীলফামারী থানা এলাকায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে ওই দিনেই আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।