টাঙ্গাইলে ২১ আগস্ট নিহতদের স্মরণে দোয়া মাহফিল

প্রকাশিত: ৮:৪৮ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ 657 views
শেয়ার করুন
২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে টাঙ্গাইলের নাগরপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
এসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় হামলাকারী খুনিদের ফাঁসির দাবী করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
 
এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সম্পাদক নাজমুল হক তপন, আব্দুস সবুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো.খালিদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.কোহিনুর ইসলাম, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.জহিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন দিলদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাবর আল মামুন, সাধারন সম্পাদক মো.ফারুক হোসেন, যুবলীগের যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান শাহিন, শ্রমিক লীগের সভাপতি আব্দুস ছালাম, সাবেক ভিপি আল মামুন প্রমুখ।
 
এ সময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ অনুষ্ঠিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ আওয়ামীলীগের ২৪ নেতা-কর্মীকে হত্যা করা হয়। এই হামলার পরিকল্পনাকারী ও খুনিদের বিচার আজও হয়নি। তারা দেশে বিদেশে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ সব পরিকল্পনাকারী ও খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসির দাবী করছি।