টাঙ্গাইলের নাগরপুরে সাড়ে দশ হাজার বন্যার্ত পরিবার ত্রাণ পাবে

প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ 631 views
শেয়ার করুন
টাঙ্গাইলের নাগরপুরে চলতি মাসেই নতুন করে আরো দশ হাজার বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে। বুধবার (১৯ আগষ্ট) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের ৪৫০ টি বন্যার্ত পরিবারের মাঝে মন্ত্রী পরিষদ সচিব আনোয়ারুল ইসলামের উদ্যোগে ও ওয়ালটনের সহায়তায় ত্রাণ বিতরনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম এ কথা বলেন।
 
তিনি আরো বলেন উপজেলার বন্যা কবলিত প্রতিটি পরিবার সরকারি ত্রাণ সহায়তার আওতায় চলে আসবে।
 
এছাড়া বেশ কিছু বেসরকারি সংস্থা প্রশাসনের কাছে বন্যার্ত মানুষের জন্য ত্রাণ সহায়তা দিচ্ছে। শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন আমাদের কাছে প্রায় ৩ হাজার বন্যার্ত মানুষকে সাহায্যার্থে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে। সরকারি ভাবে সাড়ে ৭ হাজার পরিবার ত্রান পাবে। সর্বমোট ১০৫০০ বন্যার্ত পরিবার ত্রাণ সহায়তা পাবে বলে তিনি জানান। এর বাইরে আমাদের শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
 
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মোকনা ইউপি চেয়ারম্যান মো. আতোয়ার রহমান কোকা, ওয়ালটন প্লাজা নাগরপুর শাখার ম্যানেজার মো.রিপন মিয়া, আওয়ামীলীগ নেতা খন্দকার সাজ্জাদ হোসেন আপেল, যুবলীগ নেতা একে আজাদ প্রমূখ।