রাজশাহীতে করোনা যোদ্ধাদের উৎসাহ প্রদানে গণতালি কর্মসূচী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ 668 views
শেয়ার করুন
রাজশাহীতে সম্মুখসারির করোনা যোদ্ধাদের উৎসাহিত করতে ব্যতিক্রমধর্মী গণতালি কর্মসূচী অব্যাহত রেখেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় নগরীর ঐতিহাসিক ভুবনমোহন পার্কে অন্যান্য দিনের ন্যয় বিভিন্ন স্লোগানে করতালী ও পথসভার মাধ্যমে চিকিৎসক, নার্স, সাংবাদিক, পুলিশসহ ফ্রন্টলাইনারদের উৎসাহ প্রদান করা হয়।
 
এ সময় সভাপতিত্ব করেন রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান।
 
সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার পরিচালনায় কর্মসূচিতে অংশ নেন- নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নূরে ইসলাম মিলন, করোনা জয়ী সাংবাদিক আমানুল্লাহ আমান, স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, সদস্য মো. শরিফ, রাকিবুল হাসান শুভ প্রমুখ।
 
পথসভা শেষে এক মিছিলের মধ্য দিয়ে কর্মসূচী সমাপ্ত করা হয়।