যাত্রাবাড়ীতে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার

প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২০ 717 views
শেয়ার করুন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ কাদের (২৪) নামের ১ জন মাদক ব্যবসায়ীকে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে। এসময় তার নিকট থেকে ০২টি মোবাইল ফোন ও নগদ ৭৮০/- টাকা জব্দ করা হয়।
 
সোমবার (১৭-০৮-২০) দুপুর ১২.৩০ ঘটিকার সময় র‌্যাব-১০ এর এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান, পিএসসি ও সহকারী পুলিশ সুপার শাহিনুর চৌধুরী এর নেতৃত্বে একটি আভিযানিক দল যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা সহ এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
 
গ্রেফতারকৃত কাদের কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার রায়পুরা গ্রামের বাবুল মিয়ার ছেলে।