সৈয়দপুরে সড়ক দূর্ঘটনায় সহকারী লোকোমাষ্টার নিহত

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০ 565 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় সুমন মোহাম্মদ তুষার (৩৫) নামের বাংলাদেশ রেলওয়েতে কর্মরত সহকারী লোকো-মাষ্টার (ট্রেন চালক) নিহত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) রাত ৯ টায় ট্রলি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর পুত্র ওই দিন মোটর সাইকেল যোগে সৈয়দপুর থেকে পার্বতীপুর যাওয়ার সময় সৈয়দপুর উপজেলার সীমানা চৌমোহনী এলাকার বিপরীত দিক থেকে আশা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যায় সুমন। এ সময় মটর সাইকেলে থাকা নিহতের বোন ও ভাগনী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে ভর্তি করে।
 
এব্যাপারে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চালক পালিয়ে গেলেও ট্রলি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।