বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে এতিমদের মাঝে খাবার বিতরণ

এনামুল হক এনাম এনামুল হক এনাম

মোংলা বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, আগস্ট ১৬, ২০২০ 884 views
শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মোংলার ৮টি মাদ্রাসার এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে

স্থানীয় সাংসদ ও পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের নির্দেশনায় শনিবার দুপুরে পৌর শহরের ৮টি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের হাতে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম নিজস্ব অর্থায়নে এসব খাবার তুলে দেন।

এছাড়া দিবসটি উপলক্ষে তার উদ্যোগে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান ক্যাম্পিং করা হয়। এর আগে সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের পক্ষ থেকে পৌর পার্ক সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতা-কর্মিরা।

এছাড়া মোংলা বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, স্থানীয় আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও মোংলা সরকারি কলেজসহ সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পৃথক কর্মসূচীর মধ্যদিয়ে নানা আয়োজনে দিবসটি পালন করেছে।