মোংলায় যথাযোগ্য মর্যাদায় শোক দিবস পালিত

এনামুল হক এনাম এনামুল হক এনাম

মোংলা বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ 599 views
শেয়ার করুন
মোংলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে শনিবার দিনব্যাপী মোংলা উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সম্মিলিত সাংকৃতিক জোট, মোংলা সরকারি কলেজেসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়েছে।
 
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস। আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক লিখিত প্রবন্ধ পাঠ করেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস। আলোচনা সভা সঞ্চলনায় ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান। সকাল ৮টায় মোংলা সরকারি কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” শীর্ষক স্মরণানুষ্ঠান হয়।
 
অন্যদিকে বিভিন্ন সংগঠনের আয়োজনে অন্যান্য যেসব কর্মসূচী পালিত হয় তা হলো সূর্য্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, র্যালী, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, রচনা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া-মোনাজাত, বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শন ইত্যাদি।