লালমনিরহাটের হাতীবান্ধায় ৮৬ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট সেলিম রেজা(২৫) সহ দুই মাদক কারবারিকে আটক করেছে রংপুর র্যাব -১৩। এ সময় একটি ১১০ সিসির টিভিএস মেট্রো উদ্ধার করা হয়।
শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধার আগে আটককৃতদের লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার (১৩ আগষ্ট) রাতে উপজেলার আমঝল গাউচুলকা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার টংভাংগা ইউনিয়নের বেজগ্রাম এলাকার মোজাম্মেল হকের ছেলে সেলিম রেজা। এছাড়া সে বেশ কয়েক বছর থেকে মাদক কারবারের সাথে জড়িত বলে এলাকাবাসী জানান। অপরজন জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার মৃত সমশের আলীর ছেলে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর র্যাব-১৩ উপজেলার আমঝল এলাকায় অভিযান চালিয়ে ৮৬ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়। এছাড়া তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।


