জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন ইউএনওর যোগদান

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ 582 views
শেয়ার করুন
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এখন নবাগত নির্বাহী অফিসার মোঃ বরমান হোসেন। সদ্য পাঁচবিবির বিদায়ী ইউএনও নাদিম সারওয়ার অতিরিক্ত জেলা প্রশাসকের পদোন্নতী পেয়ে নাটোর জেলায় যোগদান করেন।
 
গত সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে বিদায়ী ইউএনওর নিকট থেকে দ্বায়িত্বভার বুঝে নেন তিঁনি। বুধবার সকাল থেকে যথারীতি নবাগত ইউএনও হিসাবে দ্বায়িত্ব পালন আরাম্ভ করেন মোঃ বরমান হোসেন।
 
পাঁচবিবির বিদায়ী ইউএনও নাদিম সারওয়ার ও নবাগত ইউএনও বরমান হোসেনের দ্বায়িত্ব হস্থান্তর কালে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাইস-চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) এম, এম আশিক রেজা, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোসাঃ নূর-এ-শেফা, দূর্যোগ ব্যবস্থাপনা প্রকৌশলী রায়হান শরীফ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রবীন সাংবাদিক আব্দুল হাই মাষ্টার, পৌর আ.লীগের সভাপতি এস, কে আব্দুল হক, ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক এটিএম জাহিদুল ইসলাম রানা ও মোজাফ্ফর হোসেন সাজা, বণিক সমিতির আহসান হাবিব সহ উপজেলার সুধীজন।
 
রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের সাদিকুল ইসলাম ও ফাতেমা খাতুনের সংসার জীবনে ২ মেয়ে ও একমাত্র ছেলে মোঃ বরমান হোসেন এখন নবাগত পাঁচবিবির উপজেলা নির্বাহী অফিসার। বরমান হোসেন গ্রামের মাটিকাঁটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। এরপর ২০০১ সালে এসএসসি ও ২০০৩ সালে এইচএসসি সফলতার সহিত পাশ করেন। উচ্চত্তর ডিগ্রী অর্জনের জন্য তিঁনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রির্সোস ডেভেলেপমেন্ট বিভাগে ভর্তি হন। ২০১২ সালে সন্মানের সহিত স্নাতকোত্তর ডিগ্রী অর্জন শেষে ৩৩-তম বিসিএস পরীক্ষায় ক্যাডারভুক্ত হন। সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে প্রথম জীবনে চট্রগ্রাম, নোয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় দ্বায়িত্ব পালন করেন তিঁনি। জয়পুরহাট জেলা ভুমি অধিগ্রহণ অফিসার হিসাবে দ্বায়িত্ব পালন কালে সর্বশেষ গত ১০ আগষ্ট ২০ তারিখে পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দ্বায়িত্বভার গ্রহন করেন মোঃ বরমান হোসেন।
___________
আল মামুন
জয়পুরহাট