সুনামগঞ্জের হাওর এলাকায় পানি সম্পদমন্ত্রণালয়ের উদ্যোগে বৃক্ষরোপন

মেহেদী হাসান মেহেদী হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২০ 592 views
শেয়ার করুন
 মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের টেকাটুকিয়া এলাকায় এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন পানি সম্পদমন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সুনামগঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর এক কোটি গাছের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে পানি সম্পদমন্ত্রণালয় দেশের বিভিন্ন এলাকায় ১০ লাখ গাছের চারা রোপনের কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ জেলায় পর্যায়ক্রমে ২০ হাজার বৃক্ষরোপন করা হবে।
তাহিরপুরের হাওর এলাকায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে পানি উন্নয়ন বোর্ড সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পানি উন্নয়ন বোর্ড সিলেট কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুহেল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) মো. জসিম উদ্দিন, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।