নীলফামারী জেলা প্রশাসন ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে কেন্দ্রীয় শ্রী শ্রী আনন্দময়ী কালীমন্দিরে শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১১ আগষ্ট) অনুষ্ঠেয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী। বিশষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন , নীলফামারী জেলা পুুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড,মমতাজুল হক, নীলফামারী সদর উপজেলা জেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
বক্তারা বলেন, প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রী কৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাড. অক্ষয় কুমার রায়।


