কুষ্টিয়ায় ৭১ জন নতুন করোনা রোগী সনাক্ত, মোট আক্রান্ত ২১২১ জন, মৃত্যু ৪৪
সুজন কুমার কর্মকার সুজন কুমার কর্মকার
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় ৭১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এখন পর্যন্ত কুষ্টিয়ায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা মোট ২১২১ জন, এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৪৫ জন। মৃত্যুবরণ করেছেন ৪৪ জন। কুষ্টিয়া মেডিকেল কলেজের বরাতদিয়ে জেলা প্রশাসকের পক্ষ থেকে সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, পিসিআর ল্যাবে ১০ আগস্ট ২০২০ মোট ৩৭৬ টি স্যাম্পলের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া ২৮৩, চুয়াডাঙ্গা ৩৫, ঝিনাইদহ ৫৫ ও মেহেরপুর ৩ টি নমুনা ছিলো। তাতে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৩৪ জন, কুমারখালী উপজেলার ১২ জন, দৌলতপুর উপজেলার ৫ জন, খোকসা উপজেলার ৯ জন, ভেড়ামারা উপজেলার ৭ জন ও মিরপুর উপজেলার ৪ জনসহ কুষ্টিয়ায় মোট ৭১ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৩৪ জনের ঠিকানাঃ হাউজিং ডি ব্লক ২ জন, হাউজিং ডি/৬৪ ৩ জন, কে জি এইচ ৮ জন, চৌড়হাস ১ জন, ৫৮/২ চৌড়হাস কাঁচা বাজার ১ জন , বেলঘোরিয়া ১ জন, হাজরাহাটি ১ জন, আলমপুর ১ জন, থানা পাড়া ২ জন, বারখাদা ১ জন, গোরস্থান পাড়া ১ জন, নতুন কোর্ট পাড়া ১ জন, অর্থপেডিক হাসপাতাল পাড়া ১ জন, সোনাইডাঙা ১ জন, জাহান মঞ্জিল কোর্ট পাড়া ১ জন, মেডিকেল কলেজ ১ জন, ঈদগা পাড়া ৫ জন, উপজেলা কৃষি অফিস ১ জন ও ইন্দ্রা মোড় উপজেলা রোড ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১২ জনের ঠিকানাঃ সারকান্দি ২ জন, কাউন্সিলর ১ জন, সোনালী ব্যাংক ১ জন, মাহেন্দ্রপুর ১ জন, বরুরিয়া এন পুর ১ জন, নগর কয়া ১ জন, ইউপি স্টাফ কোয়ার্টার ১ জন, খায়ের চাড়া ১ জন, সদোকি ১ জন, অগ্রণী ব্যাংক ১ জন ও চড়াইখোল ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ পল্লী বিদ্যুৎ অফিস ১ জন ও ভারোল ছাতিয়ান ৩ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৫ জনের ঠিকানাঃ চাক সোনাইকুন্ডি হোগোলবাড়িয়া ১ জন ও দৌলতপুর ৪ জন।
খোকসা উপজেলায় আক্রান্ত ৯ জনের ঠিকানাঃ
কমলাপুর ৩ জন, থানা পাড়া ১ জন, হাসপাতাল গেট ১ জন, ইউপি কয়া ১ জন, দুধরাজপুর ১ জন, খোকসা পাতাল গেট ১ জন ও চাপাইগাছি ১ জন ।
ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ৭ জনের ঠিকানাঃ চড় গোলাপ নগর ১ জন, নবগঙ্গা সাতবাড়িয়া ১ জন, বাহির চড় ১ জন, কলেজ পাড়া ১ জন, নওদা পাড়া ১ জন, রথ পাড়া ১ জন ও বড়িয়া ১ জন। জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।


