বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকের পক্ষে প্রতিবন্ধি জইনুদ্দিনের চিকিৎসা সহায়তায় অনুদান প্রদান

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২০ 705 views
শেয়ার করুন

 

বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে প্রতিবন্ধি জইনুদ্দিনের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন। বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের বেজগ্রামের প্রতিবন্ধী জযইনুদ্দিন সিলেট জালালাবাদ প্রতিবন্ধী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন জইনুদ্দিন এর চিকিৎসা সেবায় বিয়ানীবাজার ডেভেলপমেন্ট সোসাইটি ইউকে ৮৬হাজার দুইশত টাকা প্রদান করেছে। সংগটনের সভাপতি বাবুল খান সেক্রেটারি নুরুজ্জামান ও ট্রেজারার আহমেদ হোসেনের পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইটির নেতৃবৃন্দ ।

এসময় চেকটি গ্রহণ করেন যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক ও জইনুদ্দিন এর চিকিৎসা সম্বনয়ক ফয়সল মাহমুদ। বিয়ানীবাজার জিলালুল কোরআন সোসাইটির এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মোস্তফা উদ্দিন ,বিয়ানীবাজার জামেয়া ইসলামিয়ার রেক্টর মাওলানা মুফাচ্ছির আহমদ ফয়েজী, বিয়ানীবাজার পিএইচজি হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা শিব্বির আহমদ, ব্যবসায়ী আখতারুজ্জামান,মাথিউরা ইসলামিক সোসাইটির সদস্য জাহাঙ্গীর আলম, হাফেজ আমির হোসেন ও হাফেজ ইছবর আহমদ এবং আরিফ উদ্দিন। জয়নুদ্দিন এবং তার পরিবারের পক্ষ থেকে বিয়ানীবজার ডেভেলপমেন্ট সোসাইটির সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানানো হয় ।