সৈয়দপুরে মরা গরুর মাংস বিক্রি, আটক ১

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ 643 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে রমিজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
 
শনিবার (৮ আগস্ট) সকালে তাকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
আটক রমিজ ওই উপজেলার বাঙালিপুর ইউনিয়নের শিবেরহাট এলাকার বাসিন্দা। জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) রাতে চৌমহনী বাজারের কসাই সোহরাব হোসেন, আলাউদ্দিন ও রমিজ মরা গরুই জবাই করে মাংস বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে পুলিশ অভিযান চালিয়ে রমিজকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।
 
সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক রমিজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে।