সৈয়দপুরে গৃহবধুর লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০ 599 views
শেয়ার করুন
নীলফামারীর সৈয়দপুরে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগষ্ট) খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়া থেকে ওই গ্রহবধুর লাশ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের প্রামানিক পাড়ার সফি উদ্দিনের ছেলে ময়নুদ্দিন কুমিল্লা শহরে চাকুরী করা অবস্থায় দেড় বছর আগে রানী (২৮) নামের এক যুবতীকে বিয়ে করে। বিয়ের পর তাকে নিজ গ্রামের বাড়ী সৈয়দপুরে নিয়ে আসে। পরে সে কুমিল্লায় আর একজনের সাথে পরোকিয়ায় জড়িয়ে পড়ে। ঘটনার ৪ দিন আগে স্ত্রী রানীর সাথে ঝগড়া করে স্বামী চলে যায় তার কর্মস্থলে। অনেক আকুতি মিনতি করার পরও স্বামীকে আটকাতে ব্যর্থ হওয়ায় ওই দিন নিজ ঘরের দরজা বন্ধ করে ফাসির দড়িতে ঝুলে আত্মহত্যা করে।
 
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, উদ্ধারকৃত গৃহবধুর লাশ নীলফামারীর মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই আইনী ব্যবস্থা নেয়া হবে ।