সিলেটের বিয়ানীবাজারে খেলোয়াড়দের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০ 593 views
শেয়ার করুন

 

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ফুটবল, ব্যাডমিন্টন ও ক্রিকেট খেলোয়াড়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিয়ানীবাজার ব্যাডমিন্টন এসোসিয়েশন ও আমেরিকা-বাংলাদেশ কমিউনিটি ডেভোলেপমেন্ট এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৬২ জন খেলোয়াড়ের মাঝে নগদ অর্থ ঈদ উপহার হিসেবে প্রদান করা হয়। বিয়ানীবাজার উপজেলা ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি মো. এবাদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মামুনুর রশীদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান খান। প্রধান বক্তার বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর। অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবণি শংকর কর, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাছিব জীবন, আওয়ামীলীগ নেতা হারুনুর রশীদ দিপু ও জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি সামছুল ইসলাম, চেয়ারম্যান এম এ মান্নান, বিয়ানীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম ও রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহীন আলম হৃদয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্রীড়াচর্চার শরীর ও মননের বিকাশ ঘটে, পাশাপাশি খেলাধুলা যুব সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে।

মানুষকে ভালো কাজের প্রতি উৎসাহ যোগায়। সমাজের সকল পেশার মানুষ তার নিজ দায়িত্ব যথাযথ পালন করলে এই দেশ এগিয়ে যাবে। তারা আরো বলেন, তরুণদের মাঝে স্বপ্ন আছে। তাদের এই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে আমাদের অনেক ছাড় দিতে হবে। একটি মানবিক বিয়ানীবাজার গড়তে আমরা যাতে সকলে ঐক্যবদ্ধ হই সেজন্য ছাড় দেয়ার মানষিকতা তৈরী করতে হবে। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন ফুটবল কোচ নুরুল আলম, বিয়ানীবাজার খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি হারুন আহমদ, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মারুফ আহমদ, ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রাজেল আহমদ, এনাম উদ্দিন, রিপন আহমদ পাটোয়ারী, আবুল হোসেন, সাইদুজ্জামান টিপু, সাংবাদিক মাসুম আহমদ, সাংবাদিক শিপার আহমদ, সাংবাদিক সামিয়ান হাসান, আওয়ামীলীগ নেতা লায়েক আহমদ, আনোয়ার হোসেন মনিয়া প্রমুখ।