করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, রোটারী ক্লাব অব সিরাজগঞ্জে সাবেক প্রেসিডেন্ট ও জজকোর্টের সাবেক পিপি এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার মারা গেছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর নামাজে জানাজা ও দাফনকার্য শুক্রবার (৭আগস্ট) বাদ জুম্মা সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া কবরস্থানে অনুষ্ঠিত হবে।
সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্থ (মারোয়াড়ীপট্রি) বাসিন্দা রেজাউল করিম তালুকদারের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। #


