ভৈরবে ২ দিন পর পর্যটকের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২০ 716 views
শেয়ার করুন
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর পর্যটকের লাশ উদ্ধার করেছে ভৈরব নৌ-থানা পুলিশ।
 
বৃহস্পতিবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষীতে ময়নাতদন্ত ছাড়া সন্ধ্যা ৭ টায় লাশ স্বজনদের হাতে হস্থান্তর করা হয়েছে।
 
নিহতের নাম মাহমুদুল ইসলাম (১৮)। সে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চক মাধবদী গ্রামের আবদুল কাদির মিয়ার ছেলে ।
 
ভৈরব নৌ-পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মাকমুদুল ও তার ৬/৭ জন বন্ধু মিলে ভৈরব মেঘনা ত্রি-সেতু এলাকায় বেড়াতে যায়। বিকেল চারটায় মেঘনা নদীতে সাঁতার কাটার এক পর্যায়ে পানির তীব্র স্রোতে মোঃ মাকমুদুল ইসলাম তলিয়ে যায়। সে সময় তার বন্ধুদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
 
বৃহস্পতিবার বিকেল ৫ টায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতলি এলাকায় মেঘনা নদী থেকে একটি লাশ ভাঁসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ভৈরব নৌ থানা পুলিশের নেতৃত্বে একটি দল স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করেন।
___________________
মোহাম্মদ আরীফুল ইসলাম
কিশোরগঞ্জ প্রতিনিধি