কুমিল্লার দেবীদ্বারে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আলী আজ্জমকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০ 743 views
শেয়ার করুন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আজ্জমকে। বুধবার সন্ধ্যা ৬ টায় মরহুমের নিজ গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারের পদ্মকোট গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।
মরহুম বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আজ্জম “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ হুমায়ুন কবিরের বাবা।

বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলী আজ্জমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন দেবীদ্বার উপজেলার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল, সাবেক মন্ত্রী সাবেক সংসদ সদস্য এবিএম গোলাম মোস্তফা, সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য এ,এফ,এম ফখরুল ইসলাম মূন্সী, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ন্যাপ (মোজাফ্ফর) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমেনা আহাম্মেদসহ আরো অনেকে। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১কন্যা ও বহু নাতী-নাতনী ও গুনগ্রাহী রেখে গেছেন।