কুষ্টিয়ায় ব্যাংকারসহ একদিনে ৭৪ জন করোনায় আক্রান্ত 

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২০ 613 views
শেয়ার করুন

 

কুষ্টিয়ায় ব্যাংকারসহ একদিনে ৭৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। কুষ্টিয়া মেডিকেল কলেজের বরাত দিয়ে, জেলা প্রশাসকের পক্ষ থেকে মঙ্গলবার রাতে জানানো হয়, পিসিআর ল্যাবে ৪ আগস্ট  মোট ৩১২ টি স্যাম্পলের নমুনা পরীক্ষা করা হয়। এতে কুষ্টিয়া ১৯৬, চুয়াডাঙ্গা ৯০ ও মেহেরপুর ২৬ নমুনা ছিলো। তাতে কুষ্টিয়ায় মোট ৭৪ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ৪৫ জন,  কুমারখালী উপজেলার ১৭ জন,  দৌলতপুর  উপজেলার ৪ জন ও মিরপুর উপজেলার ৮ জন।

কুষ্টিয়ায় মোট ৭৪ জন নতুন করোনা রোগীর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ৪৫ জনের ঠিকানাঃ   কুষ্টিয়া সদর ২ জন, হাউজিং ডি ব্লক ৮ জন, আমলা পাড়া ১ জন, আড়ুয়াপাড়া ২ জন,কালিশংকরপুর ১ জন, দিশালীপাড়া ১ জন,  সদর ডাচ বাংলা ব্যাংক ১ জন, কাজী নগর ১ জন, গোস্বামী দুর্গাপুর ১ জন, পিটিআই ৩ জন, কোর্ট পাড়া ২ জন, হাউজিং নিশান মোড় ১ জন, গোরস্থান পাড়া ১ জন, সনোটায়ার ১ জন, হাউজিং কদমতলা ৪ জন, গজনবীপুর ২ জন, হাউজিং সি ব্লক ২ জন,  ৪৮-এনএস রোড ১ জন, এসপি হাউজ-বড় আইলচড়া ২ জন, হাউজিং (ই-৫২) ৪ জন, নতুন কোর্ট পাড়া ১ জন, কমলাপুর ২ জন ও ৬৬-পশ্চিম মজমপুর-দাদাপুর ১ জন।
কুমারখালী উপজেলায় আক্রান্ত ১৭ জনের ঠিকানাঃ কুমারখালী থানা ২ জন, দুর্গাপুর-কুমারখালী পৌর ৪ জন, কুন্ডুপাড়া- পৌর ২ জন, তেবাড়িয়া-পৌর ৩ জন, পুটিয়া-নন্দলালপুর ১ জন, অগ্রণী ব্যাংক -পৌর ১ জন, সারকান্দি-পৌর ১ জন, খয়েরচারা-পৌর ১ জন, কৃষ্ণপুর-পান্টি ১ জন ও চোড়াইখোল-নন্দলালপুর ১ জন।
মিরপুর উপজেলায় আক্রান্ত ৮ জনের ঠিকানাঃ পোড়াদহ ১ জন, কাঠদহ-পোড়াদহ ২ জন, ইউএইচসি ১ জন, গোবিন্দগুনিয়া-ধুবিল ১ জন, হালসা ১ জন, ও কচুবাড়িয়া ২ জন।
দৌলতপুর উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ অগ্রণী ব্যাংক-আল্লার দর্গা ১ জন, মাস্টার পাড়া-দৌলতপুর ১ জন ও জয়রামপুর-হোগলবাড়িয়া ২ জন।
সকলের উদ্দেশ্যেে জেলা প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। অতি-প্রয়োজনীয় না হলে বাহিরে যাওয়া থেকে বিরত থাকুন। সামাজিক দুরত্ব মেনে চলুন। অনুগ্রহ করে সতর্ক থাকুন, সাবধানে থাকুন, ভাল থাকুন।