অসহায়দের যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদের ঈদ উপহার
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি
সিলেটের বিয়ানীবাজারের মোল্লাপুর ইউনিয়নের মোল্লাপুর গ্রামে যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট শিক্ষানুরাগি ও কমিউনিটি নেতা শামীম আহমদের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার সকালে মোল্লাপুর ইউনিয়নের কটুখালীরপাড় গ্রামের কৃতি সন্তান, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাবেক তুখোড় ছাত্রনেতা, বার্মিংহাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সমাজ সেবক ও শিক্ষানুরাগী শামীম আহমদ এর পক্ষ থেকে গ্রামের ১৭০ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুর রহমান আফজল, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেলিম উদ্দিন, মোল্লাপুর গ্রামের মুরব্বি মুজম্মিল আলী, আব্দুল মলিক, ইসলাম উদ্দিন, গৌছ উদ্দিন, আব্দুল কালাম, কটুখালির পার জনকল্যাণ সংস্থার উপদেষ্টা হোসাইন আহমদ, কটুখালির পার জনকল্যাণ সংস্থার সভাপতি মোঃ কবির উদ্দিন ও সহ সভাপতি নজমুল হক প্রমুখ।
বক্তারা বলেন, শামীম আহমদ প্রবাসে থেকেও এলাকার মানুষের কথা ভুলেননি। তিনি দীর্ঘদিন থেকে নিয়মিত ভাবে মোল্লাপুর ইউনিয়নবাসীর সেবা করে যাচ্ছেন। করোনার এই দূর্যোগের সময় ইতিপূর্বে মোল্লাপুর ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের প্রায় ৭০০ পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করেছেন।
এছাড়া তিনি মোল্লাপুর ইউনিয়নের কয়েকটি রাস্তার সংস্কার করে দিয়েছেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি মানুষের হৃদয়ে আলাদা করে স্থান করে নিয়েছেন। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।


