জয়পুরহাটে শিশুকে শ্লীলতাহানির অভিযোগে কিশোর গ্রেপ্তার

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২০ 562 views
শেয়ার করুন
জয়পুরহাটে ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগে সাবু মিয়া নামে এক কিশোর কে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
সাবু মিয়া লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সিংগীমারী গ্রামের রফিকুল ইসলামের ছেলে। বর্তমানে তারা স্বপরিবারে জয়পুরহাট শহরের শান্তিনগর এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করে।
 
সোমবার (৩ আগস্ট) সকালের দিকে শিশুটিকে শ্লীলতাহানির ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলা হলে ওইদিন বিকেলেই পুলিশ ওই কিশোরকে গ্রেপ্তার করে।
 
পুলিশ জানান, সোমবার সকালে শিশু কন্যাটিকে ফুসলিয়ে সাবু তার শয়নকক্ষে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। পরে সে আহত অবস্থায় শিশুটিকে তাদের বাড়ির পাশে রেখে আসে। কিছুক্ষণ পরে তার মা-বাবা বাড়ি এসে গুরুতর আহত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করিয়ে দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
এ বিষয়টি তদন্ত করে দ্রুত আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ।