সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্পীদের শুভেচ্ছা উপহার প্রদান

মেহেদী হাসান মেহেদী হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০ 820 views
শেয়ার করুন
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী এর আর্থিক সহায়তায় সুনামগঞ্জ জেলার বন্যায় আক্রান্ত ১০০ শিল্পীর মধ্যে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।
 
বুধবার (২৯শে জুলাই) বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনে শুভেচ্ছা উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এড. মো. শামছুল আবেদীন এবং জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী।
 
শুভেচ্ছা উপহার গ্রহণকারী শিল্পীবৃন্দ সঙ্কটকালীন সময়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মহোদয়ের এই উদ্যোগ গ্রহণ করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।
 
এসময় বক্তব্যে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক এড. মোঃ শামছুল আবেদীন বলেন বাংলাদেশ শিল্পকলা ও সুনামগঞ্জ শিল্পকলা একাডেমী সবসময় শিল্পীদের পাশে আছে এবং আমি ব্যাক্তিগত ভাবেও সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি।
 
উল্লেখ্য সুনামগঞ্জ এর জেলা প্রশাসক মো. আব্দুল আাহাদ এই শুভেচ্ছা উপহার প্রদানে ১ মেট্রিকটন চাল দিয়ে সহায়তা করেন।
 
আরোও উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষক গৌতম কর তপন, সুহেল রানা, অমিত বর্মন, জেলা উদিচি সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক এ এস মাহবুব, নাট্যকর্মী পুলক রাজ, সংগীত শিল্পী মাকসুদুর রহমান দিপু প্রমুখ।