নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৪৮ জন সাংস্কৃতিক  কর্মি

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৩০, ২০২০ 626 views
শেয়ার করুন
নীলফামারীতে অস্বচ্ছল ৪৮ জন সাংস্কৃতিক  কর্মি প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২ লাখ ৪০ হাজার টাকার চেক পেয়েছেন।
 
বুধবার  (২৯ জুলাই) জেলা শিল্পকলা অডিটোরিয়ামে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী প্রধান অতিথি থেকে প্রণোদনার চেক হস্তান্তর করেন।
 
এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সদর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি এলিনা আকতার।
 
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, জেলা কালচারাল অফিসার কে এম আরিফুজ্জামান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি হাফিজুর রশিদ মঞ্জু।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার জানান, করোনা সংক্রমণ জনিত কারণে সাংস্কৃতিক  মন্ত্রনালয় থেকে প্রাপ্ত জনপ্রতি এককালীন ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো কষ্টের কথা ভুলে যাননি। করোনা প্রার্দুভাবে সাংস্কৃতি কর্মীরাও যে সংকটে রয়েছেন,  সেটি অনুভব করে উপহার হিসেবে এ টাকা দিয়েছেন।
 
অনুষ্টানটি পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল।