সিলেটের বিয়ানীবাজারে বিয়ানীবাজার জনকল্যান সমিতি ইউকে’র উদ্যোগে আর্তমানবতার সেবায় দুঃস্থদের মধ্যে প্রথম ধাপে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপজেলার লাউতা,থানাবাজার, সারপার,চারখাই,আলীনগর ও চরিয়ায় ৪০০ পরিবারের মাঝে বিতরন করা হয়। এ উপলক্ষে গতকাল আনুষ্ঠানিক প্রদান অনুষ্ঠানে প্রেরণা যুবচক্রের সাধারন সম্পাদক সুয়েব আহমেদের সঞ্চালনায় এবং সম্ভাবনা নিউজের সম্পাদক মাছুম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযুদ্ধা আতাউর রহমান খান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জনাব নজরুল হোসেন এবং বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ অবনি শংকর কর ।


