চুনারুঘাটে  মুসলিম তরুণীকে রক্ত দিলেন  ইউএনও সত্যজিত

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ 876 views
শেয়ার করুন
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ করোনা ভাইরাসের অধিক সংক্রমণের এই সময়ে যখন নিজের ছোট খাটো সমস্যা নিয়ে কেউ কাছে যেতে চান না, তখন ঝুঁকি নিয়ে নিজের রক্ত দিয়ে মুমূর্ষু ক্যান্সার আক্রান্ত মুসলিম তরুণীকে  জীবন বাঁচালেন চুনারুঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ ।
(২৬ জুলাই ) জবা নামের ক্যান্সারে আক্রান্ত কলেজ পড়ুয়া ছাত্রীকে রক্ত দেন তিনি। জানা যায়, চুনারুঘাটে পৌর এলাকার আমকান্দি গ্রামের আমির আলীর কন্যা ও শায়েস্তাগঞ্জ নর্থইস্ট আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর চতুর্থ বর্ষের ছাত্রী জবা আক্তার চার বছর ধরে বোনমেরু ক্যান্সারে আক্রান্ত হয়ে রক্তশূন্যতায় ভুগছিল।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুনারুঘাটের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোস্তাক আহমেদ বাহার মানবিক সাহায্যের আবেদন করনে। আবেদনের বিষয়টি ইউএনওর নজরে আসে প্রথমে তিনি জবাকে ১০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এর পর তিনি জবাকে সরকারি বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঘরের জন্য টিন ও নগদ  অর্থের ব্যবস্থা করেন। সর্বশেষ তিনি  স্থানীয় এক স্বাস্থ্য বিষয়ক এর উদ্যোগে জবাকে শ্রেষ্ঠ উপহার নিজের রক্ত দান করেন মানবিক(ইউএনও) সত্যজিত রায় দাশ।
তিনি জানান সাধারণত বোনমেরু রোগে আক্রান্তদের শরীরে হিমোগ্লোবিন হঠাত করেই কমে যায়। দুই তিন দিন পর পর রক্ত দিতে হয়। তখন দ্রুত রক্ত দিতে না পারলে জীবন বিপন্ন হওয়ার শঙ্কা থাকে। একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে রক্ত দিতে পেরে নিজেকে আজ ভাগ্যবান মনে হচ্ছে। জবা বর্তমানে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের চিকিৎসক এম এ খান এর তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।