এমপি ইসরাফিল আলমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ 738 views
শেয়ার করুন

 

নওগাঁ -৬ আসনের সংসদ সদস্য (এমপি) ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাফিল আলম আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। তাঁর মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। সজ্জন ও জ্ঞানী এ সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক।

শোক প্রকাশ করে তিনি বলেন, নিবেদিতপ্রাণ এ রাজনীতিবিদ সবসময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।

ড. মোমেন মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।