নীলফামারীতে বিএমটিপির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ 598 views
শেয়ার করুন
নীলফামারীতে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ ( বিইএমটিপি) এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা শাখা।
 
রবিবার (২৬ জুলাই) রাতে শহরের পুরাতন বাবুপাড়াস্থ ল্যাবজোন ডায়াগনস্টিক সেন্টারে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচিগুলো শুরু হয়।
 
সামাজিক দুরুত্ব বজায় রেখে মেডিকেল টেকনোলজিস্টদের সংগঠনটির প্রতিষ্ঠবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমটিপির নীলফামারী জেলা শাখার সভাপতি আলতামাস আরেফিন (শুভ)। উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি সজল রায় ও ইজহার ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক শরিফুল হকসহ অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
 
সভাপতি আলতামাস আরেফিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাযুদ্ধে প্রথম সারিতে থেকে আমরা যুদ্ধ করে যাচ্ছি। সততার সাথে রোগ নির্ণয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে এলাকার শতাধিক মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।