লালমনিরহাটে রিভার ক্রসিং টাওয়ার নির্মান কাজের উদ্বোধন

হাসান মাহমুদ হাসান মাহমুদ

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ 821 views
শেয়ার করুন
বিদ্যুৎ নিয়ে দীর্ঘদিনের বিড়ম্বনার অবসান হতে চলছে লালমনিরহাটের হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার কয়েক লাখ মানুষের।
 
এ লক্ষ্যে আজ রোববার দুপুরে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্ট এলাকায় ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের তিস্তা রিভার ক্রসিং টাওয়ার নির্মান কাজের উদ্বোধন করা হয়।
 
এ সময় স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্বা মোতাহার হোসেন, রংপুর বিভাগীয় নেসকো লি: এর প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন সরকার ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগসহ হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার নেসকো লি: এর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পরে বিদ্যুৎ বিতরন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের উপ- প্রকল্প পরিচালক প্রকৌশলী লুৎফর রহমান চৌধুরীর সভাপতিত্বে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
৬ কোটি টাকা ব্যয়ে নদীর দুপাড়ে ৪টি টাওয়ার নির্মানের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে জানায় ঠিকাদারী প্রতিষ্টান দেশ ইঞ্জিনিয়ারিং এন্ড ডেভলেপমেন্ট এজেন্সি লি:। বিদ্যুতের লো ভল্টেজ ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারনে পাটগ্রাম ও হাতীবান্ধা এই দুই উপজেলার কয়েক লাখ মানুষ দীর্ঘদিন থেকে বিড়ম্বনায় রয়েছে। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুতের এসব সমস্যা থেকে মুক্তি মিলবে দুই উপজেলার মানুষজনের।