সাবরিনার পর এবার নকল মাস্কে আরেক নারী

নিউজ ডেস্ক নিউজ ডেস্ক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২০ 1,523 views
শেয়ার করুন

 

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল এন ৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ শুক্রবার রাজধানীর শাহবাগ থানায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলাটি করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. মোজাফ্ফর আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, নিম্নমানের মাস্ক সরবরাহ করে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা এসব মাস্ক ব্যবহার করতে অস্বীকৃতি জানায় বলেও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।