কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভা বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্ভোধন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ 602 views
শেয়ার করুন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পৌরসভা ১৭ নং বিট পুলিশ কর্মকর্তার কার্যালয় উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে পৌরসদরের রফিক রওশন একাডেমি কার্যালয়ে বিট পুলিশিং কার্যালয় উদ্ভোধন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক মেয়র মনিরুজ্জামান খাঁন, ১৭ নং বিট পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সোহেল মিয়া, পৌর কাউন্সিলর সাদেক হোসেন, এমরান বাহার, ঠিকাদার ইউছুপ প্রমূখ।

ওসি মোঃ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আইজিপি মহোদয় ও এসপি স্যারের নির্দেশে নাঙ্গলকোট উপজেলায় ১৭ টি বিট পুলিশ কার্যালয় উদ্ভোধন করা হবে। মাদক, জুয়া, ইভটিজিং,সামাজিক নানা সমস্যা বিট পুলিশ কর্মকর্তার মাধ্যমে সমাধান করা হবে।