ফেনীতে মানুষের জন্য বিনামূল্যে হ্যালো অক্সিজেন সেবা উদ্বোধন

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০ 700 views
শেয়ার করুন

ফেনী জেলার পরশুরামে বিনামূল্যে হ্যালো অক্সিজেন সেবা যাত্রা শুরু।এই সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পরশুরাম উপজেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন আক্তার।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার বাদল। মানুষের সহযোগিতায় মানুষের প্রয়োজনে এই স্লোগান বিশ্বাসী সবাই। আজকে থেকে পরশুরাম বাসীর প্রয়োজনে পৌঁছে যাবে ঘরে অক্সিজেন সেবা যে কোন মুহূর্তে।
সবার আন্তরিক সহযোগীতা কামনা করেছে পরশুরাম উপজেলার আওয়ামী যুবলীগেরর সভাপতি মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।