সিরাজগঞ্জের তাড়াশে ট্রাকের চাপায় প্রাণ গেল ২ জনের

ইউনুস আলী শাওন ইউনুস আলী শাওন

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০ 612 views
শেয়ার করুন

সিরাজগঞ্জের তাড়াশে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা এলাকায় রড বোঝাই ট্রাকের চাপায় হেলপার সহ ২ জন মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন ৫ জন।সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে নারায়নগঞ্জ থেকে একটি রড বোঝাই ট্রাক রাজশাহী যাওয়ার পথে সিরাজগঞ্জের তাড়াশের খালকুলা বাজার এলাকায় একটি ইঞ্চিন চালিত নছিমন গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তায় পার্শ্বে দাড়িঁয়ে থাকা পথচারীদের চাপা দিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে মুচড়ে যায়।

এতে ঘটনা স্থলেই ২ জন মারা যায়। গুরুতর আহত হন ৫ পথচারী। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি নুরুন্নবী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ১টি লাশ পরিবারের লোকজন নিয়ে গেছেন। আর একটি লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।