কক্সবাজারে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শাহীন মাহমুদ শাহীন মাহমুদ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 630 views
শেয়ার করুন
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের শফির বিলের হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন মেরিন ড্রাইভ বীচ এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ।
সূত্রে জানা যায়, রবিবার (১৯ জুলাই) সকালে স্থানীয় জেলেরা গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত রিপোর্ট তৈরি করার জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আক্তার মর্জু জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি। লাশের পরিচয় ও ঘটনার আসল রহস্য বের করার জন্য তদন্ত চলছে।