সুনামগঞ্জ তাহিরপুরে নৌকা ডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

মেহেদী হাসান মেহেদী হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৩৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২০ 667 views
শেয়ার করুন

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার পাঠলাই নদীতে নৌকার ডুবির ঘটনায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে নৌকা ডুবিতে ঐ যুবক নিখোঁজ হলে রবিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত যুবকের নাম তৌফিক মিয়া (৩০) তিনি খলিশাজুরী গ্রামের বীর মুক্তিযুদ্ধা মোঃ ফকির সিরাজ মিয়ার ছোট ছেলে। তিনি বালিয়াট নতুন বাজারে চা বিক্রি করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৯ টার দিকে উপজেলার বালিয়াঘাট নতুন বাজার থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে পাটলাই নদীর সংলগ্ন (পাইতলাগাং) এ ঝড়ের কবলে পড়ে ১৮ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়, এতে ১৭ জনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ থাকেন পরে সারা রাত খোঁজাখুজি করে আজ সকাল সাড়ে ৭টার দিকে তৌফিক মিয়ার (৩০) লাশ উদ্ধার করা হয়।