আমিরাত প্রবাসী ফখরুল ইসলাম বাবুর অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১১:৩৯ অপরাহ্ণ, মে ৩, ২০২০ 1,015 views
শেয়ার করুন

করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে কার্যত লকডাউনে সারা দেশ। এমতাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে দেশের প্রায় সকল পরিবার।

তন্মধ্যে কর্মহীন হয়ে বেশ কষ্টে দিনাতিপাত করছেন নিম্ন আয়ের মানুষ। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী সংযুক্ত আরব আমিরাত প্রবাসী ফখরুল ইসলাম বাবুর অর্থায়নে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয় কুলাউড়ার সামাজিক সংগঠন শাহ সৈয়দ রাশিদ আলি ফাউণ্ডেশন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলায় ৫ম ধাপে অসহায় ২০টি পরিবারের মধ্যে খাদ্য বিতরন করা হয়েছে। কোন জনসমাগম ছাড়া নীরবে নিশ্চুপে কর্মহীন পরিবারের দ্বারে দ্বারে পৌচ্ছে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।

খাদ্য বিতরণের সময় অন্যান্যের উপস্থিত ছিলেন জেলা সাংবাদিক ফোরামের সহ সভাপতি মছব্বির আলী, রাশিদ আলী ফাউণ্ডেশনের উপদেষ্টা ও সাংবাদিক মোক্তাদির হোসেন, সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক জীবন রহমান, প্রিয় বাংলার সম্পাদক নাজমুল বারী সোহেল, কালের কন্ঠ কুলাউড়া প্রতিনিধি মাহফুজ শাকিল, সিলেটভিউ এর নিজস্ব প্রতিবেদক শাকির আহমদ ,সময়ের কলমের কুলাউড়া প্রতিনিধি আশরাফুল ইসলাম জুয়েল প্রমুখ।