সিলেটের বিয়ানীবাজারে আরো ৯ জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ 770 views
শেয়ার করুন

 

মোট শনাক্ত ১৪২ শাহীন আলম হৃদয়ঃ সিলেটের বিয়ানীবাজারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সম্প্রতি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। সিলেট শাহজালাল ইউনিভার্সিটির ল্যাবে নতুন আরো ৯জন শনাক্ত হয়েছেন।

 

এ নিয়ে দু’দিনে ১৯ জন আক্রান্ত হওয়ার খবরে জনমনে আশংকা দেখা দিয়েছ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ শনাক্তদের সংখ্যা জানালেও গত দুদিন থেকে রহসজনক কারনে আক্রান্তদের নাম আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করছে না। তবে একাধিক সূত্রমতে, করোনায় নতুন আক্রাম্ত ৯ জন হলেন, বিয়ানীবাজার পৌর এলাকার ফতেহপুর গ্রামের সাব্বির আহমেদ (৩৮), আলী আকবর (৪৬), কবির আহমদ (৩৫) ও এমরান আহমেদ (৩১), তাসনিম আহমদ (১২) বিজিবি সদস্যের মেয়ে, মোঃ কামরুজ্জামান (৩২) বিজিবি সদস্য, ময়নুল ইসলাম (৫০) ছোটদেশ, বেলাল আহমদ (৩২) প্রাইম ব্যাংকের গার্ড, নুরুন্নেসা (৫৫) খশির বৈরাগী বাজার। উপজেলায় এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাড়ালো ১৪২ জনে। সুস্থ হয়েছেন ৫০ জন।