সিঙ্গাপুর থেকে ফিরলেন আটকেপড়া ১৬২ বাংলাদেশি

সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ

বায়ান্ন টিভি

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ 693 views
শেয়ার করুন

 

কভিড-১৯ এর কারণে সিঙ্গাপুরে আটকেপড়া ১৬২ বাংলাদেশিকে ফিরিয়ে আনল ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইট। মঙ্গলবার সিঙ্গাপুর থেকে স্থানীয় সময় বিকাল ৫টা ৩০ মিনিটে ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে এবং সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করে। 

সিঙ্গাপুরে আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস-বাংলা এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে।

সিঙ্গাপুর থেকে প্রত্যেক যাত্রী করোনাভাইরাস নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছে।

কভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস সিঙ্গাপুরের বিভিন্ন অঞ্চলে আটকে ছিল বহুসংখ্যক বাংলাদেশি। বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সহযোগিতায় সিঙ্গাপুর থেকে আজ আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনল ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স কভিড-১৯ সময়কালীন চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।