নবীগঞ্জের  চাল বিতরণে  অনিয়ম করায় ইউপি চেয়ারম্যান  মুকুল বরখাস্ত

নুর উদ্দিন সুমন নুর উদ্দিন সুমন

হবিগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০ 617 views
শেয়ার করুন
হতদরিদ্রদের তালিকা প্রনয়নে ব্যাপক অনিয়ম, নিয়ম বহির্ভূতভাবে ডিলারকে দিয়ে তালিকা প্রস্তুত করা, মৃত ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভূক্তি, একই ব্যক্তির নাম একাধিকবার, বরাদ্ধকৃত চাল সঠিক ব্যক্তির কাছে বিতরণ না করার অভিযোগ প্রমাণিত হওয়ায় নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউনিয়ন-২ শাখার উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী গত ৭ জুলাই  প্রজ্ঞাপন জারীর মাধ্যমে তাকে বরখাস্ত  করা হয়। এনিয়ে উপজেলায় তোলপাড় শুরু হয়েছে।