সিলেটের বিয়ানীবাজারে বৃক্ষরোপন করলো রোটারেক্টররা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০ 768 views
শেয়ার করুন

রোটারেক্ট ক্লাব অব বিয়ানীবাজার এর নতুন রোটা বর্ষের শুরুতে বৃক্ষ রোপন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে। বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব।

 

সংগঠনটি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে রোটারি ক্লাব অব বিয়ানীবাজার এর প্রেসিডেন্ট রোটারিয়ান ইমরান হোসেন দিপক ও ক্লাবের আর,সি,সি রোটারিয়ান নজরুল ইসলাম সহ রোটারেক্ট ক্লাবের প্রেসিডেন্ট খন্দকার লোকমান,সেক্রেটারি লিজন আহমেদ বাবলু, ট্রেজারার জুম্মা জুমন, সাইদুর রহমান, আদনান আহমেদ,শফিউর রহমান, শাকিব আহমেদ সহ সকল সদস্যদের প্রতি, আপনাদের উপস্থিতি আমাদের আজকের বৃক্ষ রোপন কার্যক্রমকে সফল হতে সহায়তা করেছেন।