শেখ হাসিনা ফিরবেন দেশে, পাশে আছে যুক্তরাজ্য আওয়ামী লীগ
লুৎফুর রহমান লুৎফুর রহমান
সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

১৯৭৫ সালের আগস্টে জাতির পিতাসহ স্বপরিবার হত্যা, ২১ সালের আগস্ট গ্রেনেড হামলা ও ২৪ সালের আগস্টে মেটিকুলাস ডিজাইনে যা হয়েছে সব একই মতের মানুষের দ্বারা। বাংলাদেশকে বাঁচাতে এদের রুখতে হবে। যুক্তরাজ্যের ইপসুইচে সাফোক এন্ড ইপসুইচ আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে এসব বলেছেন বক্তারা।
সংগঠনের সভাপতি আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমেদ আবুল লেইসের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আশকর আলী ।
প্রধান অতিথি ছিলেন সাবেক নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহ্মুদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজজামান চৌধুরি, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক , সিলেট ৩ আসনের সাবেক সাংসদন হাবিবুর রহমান হাবিব,
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরি, গনসংযোগ সম্পাদক রবিন পাল, যুব ও ক্রীড়া সম্পাদক তারিফ আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক আ স ম মিসবাহ, যুক্তরাজ্য কৃষকলীগ সভাপতি সৈয়দ তারেক আহমেদ ।
এতে স্বাগত বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাছিত লিমন, মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক ও ছড়াকার লুৎফর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা সৈয়দ জুনাব রব্বানী,
জাগো নিউজের সম্পাদক ও প্রকাশক মহি উদ্দিন সরকার,বিশ্বনাথ এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারম্যান মানিক মিয়া, সাফোক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আব্দুল মতলিব , শাহজালাল ইসলামীক সেন্টারের চেয়ারম্যান কয়ছর মিয়া, কমিউনিটি নেতা আব্দুল মুকিত চৌধুরী , আব্দুর রহিম সহসভাপতি, গোলাম আম্বিয়া সহসভাপতি, সিরাজ আলী সহসভাপতি, যুগ্ম সম্পাদক আলী হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, আইন বিষয়ক সম্পাদক সানু মিয়া, ইমিগ্রেশন সম্পাদক শাহজাহান মিয়া, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক ছমিরুল হক মিটু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আছকনদর , কৃষি বিষয়ক সম্পাদক আমির আলী,প্রবাস বিষয়ক সম্পাদক আমির হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক হোসেন আহমেদ,ছাত্রলীগ নেতা আদিল আহমেদ তাহা, ফাহিম, সাইফুর রহমান,মোজাহিদ,মোজাম্মেল, হামজা এবং এমরান আহমেদ সহ প্রমুখ ।
দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল ইসলাম ।


