বিলেতের বাংলাদেশি কমিউনিটির অন্যতম এলাকা সাফোক। এই সাফোকে স্থাপন করা হয়েছে বিলেতের অন্যতম শহিদ মিনার। সাফোক বাংলাদেশি সোসাইটির এই ধারাবাহিকতা রক্ষা করতে নয়া কমিটি কাজ করবে। রোববার ইপসুইচের একটি রেস্তোরায় বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন বক্তারা।
সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি আব্দুল মতলিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার পাশার পরিচালনায় বক্তব্য রাখেন মাস্টার আব্দুস সুবহান, মজিদ খান ও শাহজালাল মসজিদের চেয়ার কয়সর মিয়া। ্টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কমিউনিটি ব্যক্তিত্ব মানিক মিয়া। বক্তব্য রাখেন সাজ্জাদ উল্লাহ, আব্দুল বাসিত চৌধুরী ও সাংবাদিক লুৎফুর রহমান।
সভায় সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৮ কার্য বছরের জন্য কয়ছর মিয়াকে সভাপতি, আব্দুল হাইকে সাধারণ সম্পাদক ও জুলফিকার আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়।
এ সময় বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। সভায় নতুন সদস্যদের নাম ও পরিচিতি প্রদান করা হয়।
প্রসংগত, সাফোক এলাকায় এ সংগঠন ১ যুগের বেশি সময় ধরে বাংলাদেশের জাতীয় দিবস পালনের পাশাপাশি বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি বৃটিশ মূলধারায় তোলে ধরতে কাজ করে যাচ্ছে।


