ওয়াশিংটনে লস এনজেলস ফোবানার মিট এন্ড গ্রীট সম্পন্ন

লুৎফুর রহমান লুৎফুর রহমান

সম্পাদক ও সিইও, বায়ান্ন টিভি

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬ 32 views
শেয়ার করুন

জুয়েল সাদত :

 

গত ২৭ জুন শনিবার, ভার্জিনিয়ার স্প্রিংহীলের দেরা রেষ্টুরেন্টে লস এনজেলস ফোবানার কনভেনর এন্ড হোষ্ট কমিটির “মিট এন্ড গ্রীটে” সফলভাবে সম্পন্ন হয়েছে। দুপুর দেড়টায় ওয়াশিংটনের মিট এন্ড গ্রীটে ওয়াশিংটন ভার্জিনিয়ায় বসবাসরত ফোবানার সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুরের এই গেট টুগেদারে স্থানীয় বিভিন্ন সংগঠন, ফোবানার সদস্যরা, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এবং ৪০ তম ফোবানাকে সহযোগীতার পুর্ন আশ্বাস প্রদান করেন।

ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী এন্থনী গোমেজ পিউস এর  এর উপস্থাপনায় মিট এন্ড গ্রীটে কনভেনর ডক্টর জয়নাল আবেদীন ৪০ তম ফোবানার বিস্তারিত সকলকে অবহিত করেন। ডক্টর জয়নাল আবেদীন বলেন,ফোবানার সবচেয়ে সম্মৃদ্ধ শহর ওয়াশিংটন, আমরা আশা করছি সবার আন্তরিক সহযোগীতা থাকবে।

ফোবানা চেয়ারম্যান রবিউল করিম বেলাল, মিট এন্ড গ্রীটে বলেন, ফোবানার ৪০ তম লস এনজেলস কনভেনশনে সব গুলো শহরের মত ওয়াশিংটনের সবার স্বতঃস্ফূর্ততা দৃষ্টান্তমূলক। ফোবানা চমৎকার একটি সংগঠন,এই সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।

ফোবানার সাবেক চেয়ারম্যান এটর্নি আলমগীর বলেন, ড. জয়নাল আবেদীন এর সাথে ফোবানার সবার দীর্ঘদিনের সম্পর্ক, আমরা ৪০ তম ফোবানা সফল করব সবাই মিলে। তিনি একজন ফোবানার পুরোনো সংগঠক। অতিতে চমৎকার ফোবানা উপহার দিয়েছিলেন।

ফোবানার নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এম রহমান জহির বলেন,লস এনজেলস ফোবানা একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। ডক্টর জয়নাল আবেদীন সবাইকে নিয়েই ফোবানা করছেন।

ফোবানার হোস্ট কমিটির মেম্বার সেক্রেটারী ইন্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেন, আমাদের প্রস্তুুতি ভাল, ক্যালিফোর্নিয়ার লস এনজেলস এর  সানফ্রান্সিসকো, সান দিয়াগো সহ সব গুলো
সিটির প্রবাসীদের নিয়ে ৪০ তম ফোবানা হবে।

 

আপনাদের সবাইকে লস এনজেলসে আসার আমন্ত্রন।
ফোবানার সাবেক এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর বলেন,ডক্টর জয়নাল আবেদীন ফোবানার একজন ভেটারান সদস্য, তিনি আমাদের একটি চমৎকার ফোবানা উপহার দিবেন।
ফোবানার সাবেক কোষাধ্যক্ষ ডক্টর প্রিয়লাল কর্মকার বলেন, ফোবানার ওয়াশিংটন টীম সব সময়ের মত লস এনজেলস এ ভুমিকা রাখবে।
ফোবানার সদস্য ফ্লোরিডার ওরলান্ডোর বাবুল হাই বলেন, লস এনজেলস দুরবর্তী হওয়ায়, হোষ্ট কমিটি সিলভার প্যাকেজে বিশেষ ছাড় দেয়ায় ধন্যবাদ। আমরা সবাইকে লস এনজেলস আশা করছি।

ফোবানার সদস্য,চেয়ারম্যান ফান্ড রাইজিং ৪০ তম ফোবানার কাজী নাহিদ বলেন, লস এনজেলসের হোষ্ট কমিটি দিনরাত কাজ করছে, আপনারা সবাই সহযোগিতা করবেন।  ফোবানার অন্যতম স্পন্সর মাজহারুল হক লস এনজেলস ফোবানাকে একটি বড় ডোনেশন এর ঘোষনা দেন এবং তা হোষ্ট কমিটিকে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ওয়াশিংটন ইউনিভার্সিটির চেন্সেলর ইন্জিনিয়ার আবু হানিফ বলেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি সব সময় ফোবানার সাথে সম্পৃক্ত। একটি চমৎকার টীম ফোবানা, লস এনজেলস ফোবানার সর্বাত্বক সাফল্য কামনা করি। ওয়াশিংটনের ফোবানার সদস্য এটিএম আলম বলেন, আজ শনিবার শহরে নানা অনুষ্ঠান, তারপরও সবাই এসেছেন। সবাইকে ধন্যবাদ।

আরো বক্তব্য রাখেন জনাব নুরুল আমিন, তিনি বলেন বাগডিসির একটি বড় টীম লস এনজেলস যাবে এবং সহযোগিতা করবে।
আরো বক্তব্য রাখেন, ৩৮ তম ফোবানার মেম্বার সেক্রেটারী শিল্পী আবু রুমি, বাইটপোর সভাপতি লেখক শামসুদ্দিন মাহমুূদ, বাগডিসির সাবেক সভাপতি করিম সালাউদ্দিন, বাই এর সভাপতি দিলশাদ চৌধুরী, সোয়াইব চৌধুরী, রেদোয়ান চৌধুরী, মাহমুদ মেনন,কচি খান, জনাব কাজল,  প্রদিপ ঘোষ,জাহিদ খান প্রথুখ। অনুষ্ঠানে নুরুল আমিন বাগডিসির পক্ষে ১৭ টি সিলভার প্যাকেজের ঘোষনা দেন।

ওয়াশিংটন এর মিট এন্ড গ্রীটে সর্বমোট ৫০ হাজার ডলারের ডোনেশন এর ঘোষনা পাওয়া যায়

সভার শেষ পর্যায়ে  ৪০ তম লস এনজেলস  ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন, সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমাদের ফোবানায় ওয়াশিংটন বাসীর সাপোর্ট আমাদের জন্য অনুপ্রেরনার। আমি সবাইকে হোস্ট কমিটির সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।
রাতে ফোবানার ডেলিগেটরা স্থানীয় কমিউনিটির একটি ওপেন এয়ার কনসার্টে উপস্থিত হন। পথিক হাসান ও মোজার কনসার্টে ওয়াশিংটন বাসী উপস্থিত ছিলেন, সেখানে ফোবানার চেয়ারম্যান, কনভেনর এবং বিভিন্ন স্টেটের অতিথিরা মঞ্চে গিয়ে লস এনজেলস ফোবানার দাওয়াত প্রদান করেন।  চেয়ারম্যান রবিউল করিম বেলাল বলেন, ওয়াশিংটন বাসী ফোবানাকে ভালবাসেন। আপনারা ডক্টর জয়নাল আবেদীন এর লস এনজেলস ফোবানায় উপস্থিত হবেন। শনিবার রাতে ফোবানার ডেলিগেটরা শিল্পী আবু রুমির বাসায় ডিনারে অংশগ্রহণ করেন সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন ছিল। স্থানীয় জনপ্রিয় শিল্পীরা ফোবানার ডেলিগেটদের গান শুনান।

২৮ জুন রোববার সকালে ফোবানার বিভিন্ন স্টেটের ডেলিগেটরা এবং স্থানীয় ফোবানার সদস্যরা ফোবানার সাবেক ট্রেজারার ডক্টর প্রিয়লাল কর্মকারের বাসায় ব্রেকফাষ্টে মিলিত হন। সেখানে লস এনজেলস ফোবানা সফলের বিষয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়   সেখানে ওয়াশিংটন ইউনিভার্সিটির চেন্সেলর ইন্জিনিয়ার আবু হানিফ ডায়মন্ড স্পন্সর এর ঘোষনা প্রদান করেন। জনাব আবু হানিফ এর ডায়মন্ড স্পন্সর এর ঘোষনায় সবাই ধন্যবাদ জানান।

এছাড়াও ফোবানার কনভেনর ডক্টর জয়নাল আবেদীন , ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল ওয়াশিংটন এ বিভিন্ন স্পন্সর, ব্যবসায়ী এবং গন্যমান্য বাক্তিদের সাথে মত বিনিময় করেন। দুুুই দিনের ওয়াশিংটন ভার্জিনিয়ার গনসংযোগ সফলতায় যারা সহযোগিতা করেছেন তাদের বিশেষ ধন্যবাদ জানান, ৪০ তম ফোবানার হোষ্ট কমিটির মেম্বার সেক্রেটারী ইন্জিনিয়ার  মোহাম্মদ ইকবাল।

রোববার সারাদিন ডক্টর জয়নাল আবেদীন এর সাথে স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ মত বিনিময় করেন।

জুয়েল সাদত  :  কো চেয়ারম্যান / মিডিয়া। ৪০ তম ফোবানা।