শান্তিচক্র ব্লাড সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন কমিটি ঘোষণা
ইয়াকুব শাহরিয়ার, ইয়াকুব শাহরিয়ার,
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের অন্যতম স্বেচ্ছাসেবী ও রক্তদানভিত্তিক সংগঠন শান্তিচক্র ব্লাড সোসাইটি’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং ২০২৬-২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণার করা হয়েছে। শুক্রবার বিকাল ২টায় উপজেলার শান্তিগঞ্জ বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভা কক্ষে আড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই অনুষ্ঠানসূচি পালন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- এমদাদুল উলূম কামরুপদলং মাদ্রাসা মুহতামিম মাও. আবদুল হাই। জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক সুলাইমান হানাফী ও সোসাইটির সাধারণ সম্পাদক রাহাত আহমদের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন, নুর আলী, জয়কল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাছিত সুজন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কাশেম নাঈম, ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাও. সুহেল আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সুহেল তালুকদার, রক্ত যোদ্ধা মাও. নুর আহমদ চুয়াপুরী, মাও. মতিউর রহমান, মাও. মাহবুব সালমান, মাও. সাইয়েদুউজ্জামান আল হায়দার, ওয়েজখালী মাদ্রাসার মুহতামিম মাও. আব্দুল্লাহ গাজীনগরী, শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ ও ছাত্রদল নেতা মানছুর আহমদ।
এছাড়াও অষ্ঠানে সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলের বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উপস্থিত সংগঠনগুলোর মধ্যে ছিল ব্লাড লিং সুনামগঞ্জ, ব্লাড লিং জামালগঞ্জ, বন্ধমহল রক্তদান ও মানবকল্যাণ সোসাইটি, স্বপ্নকুঁড়ি ব্লাড ডোনার সোসাইটি (সিলেট), শান্তিগঞ্জ ব্লাড ফাউন্ডেশন, রক্তবাঁধন স্বেচ্ছাসেবী সংগঠন, সেভ পিপল, সিলেট ব্লাড ডোনেশন অর্গেনাইজেশন, সিলেট রক্তদান অনুসন্ধান, সেইফটি সোসাইটি অরর্গেনাইজেশন, ভাটি বাংলা ব্লাড ডোনার সোসাইটি, আস-সিরাত সোসাইটি, বাংলা কওমী ব্লাড ডোনার পরিষদ, মুহাদ্দিসে গাজীনগরী ফাউন্ডেশন, জাবালে নূর ইসলাম যুব সংঘ, দিরাই সমাজসেবা ফাউন্ডেশন, ব্লাড ফাইটার বাংলাদেশ, আল-ইখওয়ান মানবিক সংগঠন, হিলফুল ফুযুল যুব সংঘ, আল-ইহসান মানবিক সংগঠন, মানবিক কাফেলা, খাদিমুদ্দীন যুব সংঘ, নবজাগরণ ইসলামিক সোসাইটি, আব্দুল হক গাজীনগরী রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠন, ভালোবাসা কুঁড়েঘর গ্রুপসহ আরও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ২০২৬-২০২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা। এতে আবু সালেহ সভাপতি এবং রাহাত আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ দুলাল; সহ-সভাপতি ইয়াহিয়া, সুলতান আহমদ ও মিজানুর রহমান; সহ-সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, দিলোয়ার হোসেন ও ওয়ালীদ আহমদ; ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক সুলাইমান হানাফী; সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান; সহ-সাংগঠনিক সম্পাদক হৃদয়; অর্থ সম্পাদক হাম্মাদ আহমদ; প্রচার সম্পাদক সালমান আহমদ; দপ্তর বিষয়ক সম্পাদক রুমেল আহমদ এবং কার্যকরী সদস্য হাসান আহমদ, সাকিব আহমদ ও মুহিবুর রহমান।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, ভবিষ্যতেও নিরাপদ রক্ত নিশ্চিতকরণ, মানবিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও সম্প্রসারণে শান্তিচক্র ব্লাড সোসাইটি নিরলসভাবে কাজ করে যাবে।
অনুষ্ঠানের সফল আয়োজনে সহযোগিতা করা সকল অতিথি, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি শান্তিচক্র ব্লাড সোসাইটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

